Thursday, 30 May 2013


ছবি আঁকা যাদের নেশা তাদের কাছে রাত দিনের কোনো বিশেষ ভুমিকা থাকে না,
তারা না জানে সংসার, না জানে লাইফ স্টাইল । ভাগবানের এক অদ্ভুত সৃষ্টি তারা । সময় ও দিন বয়ে চলে ঘড়ির কাঁটার সাথে, বদলায় যুগ, কিন্তু তাদের কোনো বদল হয় না । তারা ঘুরে ফেরে মনের বনে বনে, তারা উড়নচন্ডি, না শোনে কাহারও কথা !
"মনের কোণে নিজের কলম" এই রকমের একদল উড়নচন্ডিকে খুঁজে পেয়েছে । শুরু করেছে তাদের নিয়ে শিল্প অভিযান ।
আমাদের আসল উদ্দেশ্য এই সকল শিল্পীদের সমাজের বিভিন্ন স্তরে তাদের পরিচয় পৌছে দেওয়া । কী অসীম ক্ষমতা আর সাহস বুকে করে যে এরা ছবি এঁকে চলেছে, তা এক মাত্র তারাই জানে !!

আমরা আশাবাদী । আশা রাখি একদিন এরা প্রতিষ্ঠা পাবে । একদিন দেশ ছেড়ে, সারা পৃথিবী জানবে এই শিল্পীদের শিল্পকর্মের কথা । আসুন আমরা প্রত্যক্ষ করি এদের শিল্পকর্ম ।

আপনাদের মন্তব্য ও অভিমত জানার জন্যে এরা সবাই উৎসুক...সমানভাবে আগ্রহী আমরাও !!

No comments:

Post a Comment